২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইডেলবার্গ সিমেন্টের ইপিএস বেড়েছে ২৯%

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে প্রায় ২৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 07:10 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, আলোচিত সময়ে বহুজাতিক কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১৯ টাকা ২৯ পয়সা। গতবছর একই সময়ে তাদের ইপিএস ছিল ১৪ টাকা ৯৭ পয়সা।

অর্থাৎ গত বছরের চেয়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪ টাকা ৩২ পয়সা বা প্রায় ২৯ শতাংশ।

হাইডেলবার্গ সিমেন্টের সর্বশেষ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।

মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোন করা হয়।