লিন্ডে বিডির পর্ষদ সভা ২৫ জুলাই
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, সেদিন বিকাল সাড়ে ৩টায় ওই সভা শুরু হবে।
সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
