২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 04:43 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

মঙ্গলবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩৯৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ দশমিক ৪৮ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২০১টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৫ পয়েন্টে নেমেছে।

সিএসইতে হাতবদল হয়েছে ৩১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে দশমিক শূন্য ৩ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।