শেয়ারের দর বাড়ার কারণ জানে না মডার্ন ডায়িং
যৌক্তিক কারণ ছাড়াই বস্ত্র খাতের কোম্পানি মডার্ন ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের শেয়ারের দর বাড়ছে।
বুধবার মডার্ন ডায়িংয়ের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়।
জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
৩০ জুন থেকে মডার্ন ডায়িংয়ের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১০৭ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৩৭ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ২৯ টাকা ২০ পয়সা বা ২৭ শতাংশ।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
