২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মস্থলে ডিএসইর নতুন এমডি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 04:42 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার তিনি কর্মস্থলে যোগদান করেন বলে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯৮১ সালে গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন মাজেদুর রহমান।

এই ব্যাংকের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ, আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ভারতের দায়িত্ব পালন করেন তিনি।

এসএমই ব্যবসায় অর্থায়ন, ই-ব্যাংকিং, অল্টারনেট ডেলিভারি চ্যানেল ও ব্যাংকিং কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ অবদান রয়েছে তার।

ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাংলাদেশে সিকিউরিটিরাইজেশন অব অ্যাসেট এবং জিরো কুপন বন্ড চালু করেন তিনি।

তিনি ব্যাংক আল-ফালাহর প্রথম কান্ট্রি হেড হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুরনো খবর:

ডিএসইর এমডি মাজেদুর রহমান