ডিএসইর এমডি মাজেদুর রহমান
বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমানের নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বুধবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএসইর পরিচালনা পর্ষদ এর আগে ওই পদে নিয়োগ দিতে মাজেদুর রহমানের নাম বিএসইসির কাছে সুপারিশ করে।
মেয়াদ শেষে স্বপন কুমার বালা পদ ছেড়ে দেওয়ায় প্রতিষ্ঠানটির এমডি পদটি খালি হয় গত ১৩ এপ্রিল। তারপর সে পদের জন্য এপ্রিল মাসের শুরুতে প্রথম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই।
বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৭ এপ্রিলের মধ্যে ডিএসইর চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়।
দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৫ মে’র মধ্যে আবেদন করতে বলা হয়।
