পুঁজিবাজারে চাঙ্গা ভাব
পুঁজিবাজারে চাঙ্গা ভাবেই শেষ হলো সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন।
মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে; বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরও বেড়েছে।
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে হাতবদল হয়েছে ৩৯৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৪ দশমিক ৫০ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ০৫ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৭২টির অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
