২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৯% নগদ লভ্যাংশ দেবে ফারইস্ট ইসলামী লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে; যার পুরোটাই নগদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 05:01 PM

Updated : 12 Apr 2022, 02:22 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২৩ অগাস্ট। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ অগাস্ট।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

পুরনো খবর:

ফারইস্ট ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন