২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারইস্ট ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৮ জুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 05:27 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

ওইদিন বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি লভ্যাংশের ঘোষণাও আসতে পারে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ফারইস্ট ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।