২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিএলসির ‘ধাক্কায়’ ডিএসইতে উল্লম্ফন

সপ্তাহের চতুর্থ দিন দেশের দুই পুঁজিবাজারেই বেড়েছে মূল্যসূচক ও লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 04:42 PM

Updated : 11 Oct 2022, 08:26 PM

পুরনো খবর:

সূচক বেড়েছে পুঁজিবাজারে

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭০ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে ৫৮৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫০.৮৩ শতাংশ বেশি।

দেশের প্রধান এই পুঁজিবাজারে মঙ্গলবার ৩৮৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, বুধবার সিটি ব্যাংক একাই আইডিএলসির ১৯৬ কোটি টাকার ৩ কোটি ৫৬ লাখ শেয়ার বিক্রি করায় লেনদেন এত বেড়েছে।

একদিন আগে মঙ্গলবারই বেসরকারি ব্যাংকটি এক মাসের মধ্যে ওই শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল।

ডিএসইতে বুধবার লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বুধবার ৪২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৪ পয়েন্ট হয়েছে।

সিএসইতে লেনদেন হয় ২৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ২৫.০৯ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।