শেয়ার কেনাবেচায় রিপাবলিক ইন্স্যুরেন্সের ২ উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুইজন উদ্যোক্তা শেয়ার বেচাকেনার ঘোষণা দিয়েছেন।
বুধবার ডিএসই ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানির উদ্যোক্তা আবু সাঈদ মো. নাঈম পাঁচ লাখ ২১ হাজার ১৪৫টি শেয়ার বিক্রি করবেন।
অন্যদিকে আরেক উদ্যোক্তা সাবের হোসেন চৌধুরী একই পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
এই উদ্যোক্তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচাকেনা করতে পারবেন।
