২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সপ্তাহের প্রথম দিন সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 05:46 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

পুরনো খবর:

সপ্তাহের শেষ দিনে বেড়েছে লেনদেন

রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১০ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৩ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৩৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয় ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার।

লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৭ পয়েন্টে।

রোববার সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই বাজারে গত সপ্তাহের শেষ দিন ২৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭৫ পয়েন্টে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।