সপ্তাহের শেষ দিনে বেড়েছে লেনদেন
দেশের দুই বাজারেই লেনদেন বাড়ার প্রবণতায় শেষ হলো সপ্তাহ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় এক পয়েন্ট কমে চার হাজার ৪১৯ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩১ শতাংশ বেশি।
এ বাজারে লেনদেনে থাকা ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৪ দশমিক ১১ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
