শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের বোর্ডসভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৮তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
এতে অন্যদের মধ্যে কোম্পানির ভাইস-চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা ও আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, আব্দুল আজিজ, কোম্পানি সেক্রেটারি মো. আবুল বাশার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনও।
