শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের বোর্ডসভা অনুষ্ঠিত
সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক পর্ষদের ৩৭তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ভাইস-চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক মো. তৌহিদুর রহমান, আক্কাচ উদ্দিন মোল্লা, আব্দুল হালিম বক্তব্য রাখেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার কথা জানান হয়।
ব্যাংকের প্রতিনিধি পরিচালকদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ, এম. আখতার হোসেন, আব্দুল আজিজ, কোম্পানি সেক্রেটারী মো. আবুল বাশার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।
