২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের দর

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 04:46 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৭০ শতাংশ।

বুধরের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর বৃদ্ধি।

ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, বুধবার ওরিয়ন ইনফিউশনের সমাপনী মূল্য ছিল ৬০ টাকা ৯০ পয়সা। বৃহস্পতিবার দিন শেষে তা দাঁড়ায় ৬৬ টাকা ২০ পয়সা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এ শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৪৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে অলিম্পিক এক্সেসরিজ লি: (৫.৬২%), প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (৫.৬২%), জাহিন স্পিনিং লিমিটেড (৪.৭৯%), বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লি:  (৪.২৮%), সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লি: (৩.৪০%), ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড (৩.৩৩%), এনভয় টেক্সটাইলস লিমিটেড (২.৯৪%) এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস্‌ লি: (২.৭৫%)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।