রমজানে পুঁজিবাজারে লেনদেন হবে সাড়ে তিন ঘণ্টা
রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের সময় আধঘণ্টা কমানো হয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোজার দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
সাধারণভাবে রমজানে পুঁজিবাজারে লেনদেন চলে সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
রমজানে ডিএসইর কার্যালয় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
রমজান মাস ও ঈদ-উল-ফিতরের ছুটির পর লেনদেন ও অফিস আগের সময়সূচিতে চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
