২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএলের এজিএমে ৩৫% লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) শেয়ারহোল্ডাররা ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 11:27 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে ইউনিক ট্রেড সেন্টারের কনভেনশন হলে ব্যাংকটির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

মার্চ মাসে বেসরকারি খাতের এই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবারের এজিএমে এই লভ্যাংশসহ ব্যাংকটির ২০১৫ সালের আর্থিক বিবরণী অনুমোদন দেওয়া হয়েছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম গাজিউল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে পরিচালক এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এ এম শওকত আলী, শওকত আলী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং কোম্পানি সেক্রেটারি ও উপব্যবস্থাপনা পরিচালক সাফিয়ার রহমান উপস্থিত ছিলেন।