দরপতনের শীর্ষে বাংলাদেশ ফাইন্যান্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের।
সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২০ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (৭ দশমিক ৯৪ শতাংশ), সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (৬ দশমিক ৯৬ শতাংশ), তসরিফা ইন্ডাস্ট্রিজ (৬ দশমিক ৮৮ শতাংশ), তাল্লু স্পিনিং মিলস (৬ দশমিক ৫৪ শতাংশ), স্টান্ডার্ড ইন্সুরেন্স (৪ দশমিক ২৪ শতাংশ), পিপলস ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ৯০ শতাংশ), মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৮৫ শতাংশ) এবং কে অ্যান্ড কিউ-বাংলাদেশ (৩ দশমিক ৭০ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
