২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে জেমিনি সি ফুড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেমিনি সি ফুডের দর বেড়েছে সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 04:50 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

মঙ্গলবার লেনদেন শেষে এই কোম্পানির শেয়ারের দর সোমবারের চেয়ে ৭ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, সোমবার জেমিনি সি ফুডের শেয়ারের সমাপনী দর ছিল ৮৪৯ টাকা ৯০ পয়সা, মঙ্গলবার দিন শেষে বেড়ে ৯১৩ টাকা ৬০ পয়সা হয়েছে।

এদিন দরবৃদ্ধির তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি। এই শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ (৬ দশমিক ৪৮ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৫ দশমিক ৭১ শতাংশ), ফু-ওয়াং ফুডস (৫ দশমিক ৬০ শতাংশ), শাহজিবাজার পাওয়ার কোম্পানি (৫ দশমিক ৫৯ শতাংশ), দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (৫ দশমিক ৫৫ শতাংশ), লিব্রা ইনফিউশন (৫ দশমিক ১০ শতাংশ), জিএসপি ফাইন্যান্স কোম্পানি-বাংলাদেশ (৫ দশমিক ০৪ শতাংশ) এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ৯৮ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।