লভ্যাংশ নিয়ে ৫ কোম্পানির বোর্ড সভা
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা ডেকেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি।
আগামী ২৮ এপ্রিল একটি ও ৩০ এপ্রিল চারটি কোম্পানির বোর্ড সভা হবে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লি. ২৮ এপ্রিল সভা করবে।
কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লি:, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি:, গোল্ডেন সন লি: ও জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লি: এর সভা হবে আগামী ৩০ এপ্রিল।
