১৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা রিপাবলিকের
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স শেয়ার হোল্ডারদের জন্য ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ গত বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে লভ্যাংশের এ ঘোষণা দিয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ মে কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড ডেট ১১ মে।
আগের বছর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল রিপাবলিক ইন্স্যুরেন্স। ২০০৯ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
