দরপতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি।
সোমবার দিন শেষে বিমা খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে।
আগের দিন প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৬৯ টাকা দরে।
৬ দশমিক ৩৮ শতাংশ দরপতন নিয়ে কমার তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ১ম মিউচুয়্যাল ফান্ড।
এরপর রয়েছে যথাক্রমে পদ্মা অয়েল কোম্পানি (৬ দশমিক ৩৩ শতাংশ), ডড়িন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম (৬ দশমিক ৩১ শতাংশ), হামিদ ফেব্রিক্স (৫ দশমিক ৬৩ শতাংশ), মেঘনা পেট্রোলিয়াম (৫ দশমিক ১৭ শতাংশ), অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৯০ শতাংশ), ফাইন ফুডস (৪ দশমিক ৮৮ শতাংশ), যমুনা অয়েল কোম্পানি (৪ দশমিক ৬২ শতাংশ) এবং রিলায়েন্স ইন্সুরেন্স (৪ দশমিক ৬২ শতাংশ)।
দর হারানোর এই তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
