২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 04:10 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স মঙ্গলবার প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৮ পয়েন্টে উঠে।

৪৭৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৪৮ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৪৮ পয়েন্টে উঠে।

লেনদেন হয় ২৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে প্রায় ২ দশমিক ২৩ শতাংশ কম।

২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।