২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক, লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 04:06 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪০২ পয়েন্টে নেমেছে।

হাতবদল হয়েছে ৪১৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৪ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২০৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট কমে নেমেছে ১৩ হাজার ৫৫৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার,যা আগের দিন থেকে ১৬ দশমিক ৫৫ শতাংশ কম।

হাতবদল হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।