২০% লভ্যাংশ দেবে এসআইবিএল
গত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
এসআইবিলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ মে অনুষ্ঠিত হবে। এজিএমের ভেনু ও সময় পরে জানানো হবে। এজিএম এবং ঘোষিত বোনাসের জন্য রেকর্ড ডেট ২ মে।
গত বছর ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ৪২ পয়সা।
সোশ্যাল ইসলামী ব্যাংক ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
