২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে থাকা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 05:46 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বৃহস্পতিবার দিন শেষে এই কোম্পানির দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

বুধবার ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের সমাপনী মূল্য ছিল ৯ টাকা ১০ পয়সা, বৃহস্পতিবার দিন শেষে ৮ টাকা ২০ পয়সায় নেমেছে।

এদিন দরপতনের তালিকা থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ডোরীন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেড, দর কমেছে ৬ দশমিক ২১ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে শাশা ডেনিম্স (৫ দশমিক ৭৮ শতাংশ), তাকাফুল ইসলামী ইন্সুরেন্স (৫ দশমিক ৩৩ শতাংশ), মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ২৩ শতাংশ), জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস (৪ দশমিক ১৫ শতাংশ), রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ১১ শতাংশ), এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৪ শতাংশ), প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৯২ শতাংশ) ও ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং (৩ দশমিক ৫১ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।