২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে থাকা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংকের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বৃহস্পতিবার দিন শেষে এই কোম্পানির দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।

বুধবার ইসলামী ব্যাংকের সমাপনী মূল্য ছিল ২৩ টাকা ২০ পয়সা, যা বৃহস্পতিবার দিন শেষে ২৫ টাকা ৫০ পয়সায় উঠেছে।

এদিন দরবৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্সুরেন্স, দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে প্রগতি লাইফ ইন্সুরেন্স (৭ দশমিক ৭৫ শতাংশ), দেশ গামের্ন্টস (৬ দশমিক ২০ শতাংশ), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (৬ দশমিক ১৭ শতাংশ), হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ (৫ দশমিক ৫০ শতাংশ), সিটি জেনারেল ইন্সুরেন্স (৫ দশমিক ৪৭ শতাংশ), এসিআই ফর্মুলেশনস (৫ দশমিক ৪৭ শতাংশ), ইউনাইটেড এয়ারওয়েজ (৫ দশমিক ৪৫ শতাংশ) এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (৪ দশমিক ৭৭ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।