লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।
বুধবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৩৫ শতাংশের মতো; অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৯৫ দশমিক ২৩ শতাংশ।
ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৬৭১ পয়েন্টে।
এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির। আর দর কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার এর পরিমাণ ছিল ৩১৭ কোটি ৮৪ লাখ টাকা।
আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।
২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
