ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে সামিট এলায়েন্স পোর্ট
সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সামিট এলায়েন্স পোর্টের।
মঙ্গলবার দিন শেষে সেবা ও ভূ-সম্পত্তি খাতের এই কোম্পানির দর আগের দিনের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ।
সামিট এলায়েন্স পোর্টের শেয়ারের দর সোমবার দিন শেষে ছিল ৩৯ টাকা, যা বেড়ে মঙ্গলবার ৪২ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
এদিন দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স (বাংলাদেশ)। কোম্পানিটির দর বেড়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ড-১ (৬ দশমিক ০৬ শতাংশ), ওয়াটা কেমিকেলস (৫ দশমিক ২২ শতাংশ), ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স (৪ দশমিক ৫৯ শতাংশ), জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৫৩ শতাংশ), নিটল ইন্সুরেন্স (৩ দশমিক ৪৬ শতাংশ), আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান (২ দশমিক ৯৪ শতাংশ), ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (২ দশমিক ২২ শতাংশ) এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড (২ দশমিক ১৭ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
