সূচক, লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩২ পয়েন্টে উঠে।
আগের দিনের চেয়ে লেনদেন ৩১ দশমিক ১৩ শতাংশ বেড়ে ৪৯০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
লেনদেন হয়েছে ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৪৩ দশমিক ৪৬ শতাংশ বেশি।
হাতবদল হওয়া ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৭১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
