দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে সোমবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে।
কোম্পানি দুটি হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও তাকাফুল ইন্সরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত স্পট মার্কেটে লেনদেনের পর বুধবার কোম্পানি দুটির রেকর্ড ডেট থাকায় ওই দিন লেনদেন বন্ধ থাকবে।
