২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়নের শেয়ারে দরে অস্বাভাবিক বৃদ্ধি

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার দর বাড়ছে কারণ ছাড়াই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 04:39 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে রোববার এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৪ কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দর ৬৪ টাকা থেকে বেড়ে ৭৪ টাকায় উঠেছে।

দর বাড়ার এই হারকে অস্বাভাবিক ধরে নিয়ে কোম্পানির কাছে কারণ জানতে চেয়ে ৩১ মার্চ নোটিস পাঠায় ডিএসই।

জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।