দুই কোম্পানির বোর্ড সভা দিন ঠিক
বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ও শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদের সভার দিন ঠিক করা হয়েছে।
৫ এপ্রিল বিকাল ৪টায় ড্রাগন সোয়েটারের এবং ৯ এপ্রিল বিকাল ৪টায় শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দুই কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
