২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে লঙ্কাবাংলা ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনের লেনদেনে লঙ্কাবাংলা ফাইন্যান্সের দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 05:26 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার দিন শেষে আর্থিক খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।

আগের দিন ডিএসইতে লঙ্কাবাংলা ফাইন্যান্সের শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়, যা বৃহস্পতিবার দিন শেষে বেড়ে ৩৪ টাকা ৬০ পয়সায় উঠে।

এদিন দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির তালিকায় ৭ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং।

এরপর রয়েছে যথাক্রমে প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স (৬ দশমিক ৪০ শতাংশ), কেয়া কসমেটিক্স (৬ দশমিক ২৯ শতাংশ), এমজেএল বাংলাদেশ (৬ দশমিক ১০ শতাংশ), মিথুন নিটিং অ্যান্ড ডায়িং (৫ দশমিক ৯৩ শতাংশ), কাসেম ড্রাইসেল (৫ দশমিক ৫৫ শতাংশ), সিএমসি কামাল টেক্সটাইল মিলস (৫ দশমিক ১৩ শতাংশ), আইডিএলসি ফাইন্যান্স (৪ দশমিক ৭৬ শতাংশ) ও ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ৬৫ শতাংশ)।

এই তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।