২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাব অটো’র ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হিসাব বছরের প্রথম ছয় মাসে ৩০ পয়সা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 01:14 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

এই কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উদ্ধৃত করে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম ছয় মাসে (সেপ্টেম্বর, ২০১৫-ফেব্রুয়ারি, ২০১৬) আফতাব অটোমোবাইলসের ইপিএস হয়েছে একটাকা ৫২ পয়সা, যা  আগের হিসাব বছরের একই সময়ে ছিল একটাকা ২২ পয়সা।

তবে দ্বিতীয় প্রান্তিকের হিসাবে এই কোম্পানির ইপিএস এক পয়সা কমেছে।    

ডিসেম্বর, ২০১৫-ফেব্রুয়ারি, ২০১৬ সময়ে ইপিএস হয়েছে ৭২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭৩ পয়সা।