২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, কেডিএসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 04:49 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে জানা যায়, উত্তরা ফাইন্যান্স ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এছাড়া ১৫ শতাংশ করে দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও কেডিএস এক্সেসরিজ।

উত্তরা ফাইন্যান্স

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে।

উত্তরা ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মে গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ২১ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.৪১ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৪১.৮৭ টাকা।

আগের বছর কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এরমধ্যে ২০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

১৯৯৭ সালে উত্তরা ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

স্ট্যান্ডার্ড ব্যাংক

মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ  ২০ এপ্রিল।

কেডিএস এক্সেসরিজ

কোম্পানির ঘোষিত ১৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সুপারিশ করা হয়।

কেডিএস এক্সেসরিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ জুন চিটাগং ক্লাবে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ২১ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৮৬ পয়সা (ওয়েটেড) শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২৩ টাকা ৮২ পয়সা ।

আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ২ টাকা ২২ পয়সা।

২০১৫ সালে কেডিএস এক্সেসরিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।