৪০ হাজার শেয়ার বিক্রি করবেন বঙ্গজের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বঙ্গজের উদ্যোক্তা মনসুরা হক তার কাছে থাকা ৪০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
মনসুরা হকের কাছে ব্যাংকটির মোট ৬৩ হাজার ১৪১ শেয়ার আছে।
এর মধ্যে থেকে ৪০ হাজার শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।
