সংশোধনে বেড়েছে সেন্ট্রাল ফার্মার ইপিএস
সংশোধনের পর সেন্ট্রাল ফার্মাসিউটিকেলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ২০১৫ সালের জুলাই–ডিসেম্বর সময়ে ইপিএস ৪৬ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬ টাকা ৭৩ পয়সা দেখানো হয়েছিল।
আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৮৪ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে পর্যন্ত সময়ে শেয়ার প্রতি আয় করে ছিল ৩১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪৫ পয়সা।
