২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট দিনে ১৫০ টাকা বেড়েছে লিবরার শেয়ারের দর

শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো কারণ দেখাতে পারেনি লিবরা ইনফিউশনস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 12:48 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

সোমবার পর্যন্ত আট কার্যদিবসে ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানির শেয়ারের দর টানা বেড়ে ৪০০ টাকা থেকে সাড়ে ৫০০ টাকায় উঠেছে।

দর বাড়ার এই হারকে অস্বাভাবিক বিবেচনা করে কোম্পানির কাছে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।

জবাবে লিবরা ইনফিউশনসের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দর বাড়ছে।

পুরনো খবর:

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে লিবরা ইনফিউশন