২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে লিবরা ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লিবরা ইনফিউশনের দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

সোমবার লেনদেন শেষে ওষুধ খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার লিবরা ইনফিউশনের শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৫৫৫ টাকা ৫০ পয়সায়, যা আগের দিন ছিল ৫১২ টাকা ১০ পয়সা।

এদিন ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের দর ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়ে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

এরপর রয়েছে যথাক্রমে- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড (৭ দশমিক ০২ শতাংশ), জেমিনি সি ফুড (৬ দশমিক ৮৮ শতাংশ), ন্যাশনাল টি কোম্পানি (৫ দশমিক ৫২ শতাংশ), ইউনাইটেড ইন্সুরেন্স (৪ দশমিক ৮২ শতাংশ), অ্যাপেক্স ফুডস্ (৩ দশমিক ৫৭ শতাংশ), ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস (৩ দশমিক ০৮ শতাংশ), জাহিন স্পিনিং (২ দশমিক ৫৯ শতাংশ) ও ইসলামি ইন্সুরেন্স বাংলাদেশ (২ দশমিক ৫২ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।