২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 04:17 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৩ পয়েন্ট কমে ৪ হাজার ৩০৩ পয়েন্টে নামে।

আগের দিনের চেয়ে লেনদেন ৭ দশমিক ১২ শতাংশ বেড়ে ২৯৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২১০টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬৭ পয়েন্টে নেমেছে।

আগের দিনের চেয়ে লেনদেন প্রায় ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ১৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।