১৮% নগদ লভ্যাংশ দেবে ফিনিক্স ইন্সুরেন্স
শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইন্সুরেন্স।
বিমা খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদের বৃহস্পতিবারের বৈঠক থেকে এই ঘোষণা আসে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে জানানো হয়েছে।
রোববার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, কোম্পানির ২০১৫ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৭ পয়সা।
২ জুন অনুষ্ঠিত হবে ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম), যার রেকর্ড ডেট ১৯ এপ্রিল।
