পুঁজিবাজারে দরপতন
সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭১ পয়েন্টে নামে।
আগের দিনের চেয়ে লেনদেন ২০ দশমিক ৩৯ শতাংশ কমে ৩২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এদিন ডিএসইতে লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এক পয়েন্ট কমে ১৩ হাজার ৪৭৪ পয়েন্ট হয়েছে।
আগের দিনের চেয়ে লেনদেন প্রায় ২৬ দশমিক ১৩ শতাংশ কমে ২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
