প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।
তবে লভ্যাংশের বিষয়ে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৫ পয়সায়।
প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ এপ্রিল।
