৩ কোম্পানির বোর্ড সভার দিন ঠিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভার দিন ঠিক হয়েছে।
এগুলো হলো- জাহিন স্পিনিং মিলস লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তিন কোম্পানির পরিচালনা পর্ষদ সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা করতে পারে।
জাহিন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদের সভা ২৭ মার্চ বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
অ্যাপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ সভা ২৮ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা ৩০ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
