জমি কিনছে ইউনিক হোটেল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ১৪ তলা ভবনসহ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
ঢাকার উত্তরার ৯ নম্বর সেক্টরে ভবনসহ ৯ কাঠা ৭ ছটাক ৯ বর্গফুট জমি কেনার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৮৭ লাখ টাকা।
২০১২ সালে ইউনিক হোটেল শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
