২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে প্রাইম লাইফ

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রাইম লাইফের দর সবচেয়ে বেশি কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 05:08 PM

Updated : 20 Aug 2022, 12:14 PM

সোমবার লেনদেন শেষে বীমা খাতের এই কোম্পানির শেয়ারের দর কমেছে ৫ দশমিক ৩১ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার দিনশেষে প্রাইম লাইফের শেয়ারের দর ছিল ৬৯ টাকা ৭০ পয়সা, সোমবার লেনদেন শেষে ৬৬ টাকা হয়েছে।

এদিন দর কমার তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন; কমেছে ৫ দশমিক ১৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে অলটেক্স (৪ দশমিক ৮৭ শতাংশ), এএফসি এগ্রো (৪ দশমিক ৪৮ শতাংশ), অলিম্পিক এক্সেসরিজ (৩ দশমিক ৬৮ শতাংশ), সিএমসি কামাল (৩ দশমিক ৬৭ শতাংশ), মাইডাস ফাইন্যান্স (৩ দশমিক ৪৫ শতাংশ), এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান (৩ দশমিক ৫৭ শতাংশ), সুহৃদ ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৫১ শতাংশ) ও কেডিএসএল লিমিটেড (৩ দশমিক ২০ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।