পুঁজিবাজারে সূচকে ঊর্ধ্বগতি
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে।
সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪২ পয়েন্টে উঠে।
আগের দিনের চেয়ে লেনদেন ২৬ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৪৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইতে হাতবদল হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৭৪ পয়েন্টে উঠে।
আগের দিনের চেয়ে লেনদেন ১৩ দশমিক ৮৮ শতাংশ কমে ২৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এই বাজারে হাত বদল হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।
