ন্যাশনাল ইন্সুরেন্সের আইপিওর লটারির ফল বের হলো
বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফল বের হয়েছে।
রোববার বিকাল ৩টায় রাজধানীর ইন্সস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে লটারির ড্র হয়।
ড্রয়ের পরপরই লটারির ফল কোম্পানিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ন্যাশনাল ইন্সুরেন্সের ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ইস্যু ম্যানেজারের এজেন্ট হিসেবে রয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন।
